ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামি ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো ভাইরাল অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি হেফাজতে সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান আটা-ময়দার দামে নতুন চাপ, চড়া বাজারে মুরগি-ডিম-মাছ একাদশে ফাঁকা থাকবে লাখ লাখ আসন, সংকটে গ্রামের কলেজগুলো মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা মণিরামপুরে ২৫ বাড়িতে আগুনের খবর ‘ভিত্তিহীন’, বলছে যশোর পুলিশ বিচার বিভাগে বড় রদবদল, বদলি হলেন ৯৯ বিচারক তানভীর বসুন্ধরা গ্রুপের বড় উদ্যোগ: কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রয়াস স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চান মন্ত্রী

ভাইরাল অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি হেফাজতে সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবি কার্যালয়ে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অডিও তদন্তে তিন সদস্যের কমিটি

ডিবি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরাই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক কারণে তাঁকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে রাকিবুল হাসানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

অডিও নিয়ে ওসির দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে অডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন রাকিবুল হাসান। সেখানে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

অডিওটির সত্যতা ও এর উৎস যাচাই করতে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনুসন্ধানের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাইরাল অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি হেফাজতে সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি

সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬