ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তানভীর বসুন্ধরা গ্রুপের বড় উদ্যোগ: কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রয়াস স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চান মন্ত্রী গুলশান-বনানী-ধানমন্ডি লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর দুই ছেলের হাত ধরে বিয়ের আসরে জেমিমা, দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণহানি ৭৯ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু একাদশে ভর্তি: নিশ্চায়ন না করলে বাতিল হবে নির্বাচন, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০ নারিকেল চারা রোপণ ‘পুলিশ কিছু করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চান মন্ত্রী

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নরওয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি স্থানীয় সরকার পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চান মন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬