ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই ছেলের হাত ধরে বিয়ের আসরে জেমিমা, দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণহানি ৭৯ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু একাদশে ভর্তি: নিশ্চায়ন না করলে বাতিল হবে নির্বাচন, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০ নারিকেল চারা রোপণ ‘পুলিশ কিছু করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার পর্যটনের সম্ভাবনা নিয়ে আইসিসিবিতে মেলা লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণহানি ৭৯

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৭৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে মারা গেছেন আরও একজন।

এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে ভর্তি হয়েছেন ২৫২ জন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং শুধু সেপ্টেম্বরের ১৭ দিনেই মারা গেছেন ৭৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ১৬ জন, বরিশালে ১৩ জন, রাজশাহীতে ৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণহানি ৭৯

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬