ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণহানি ৭৯ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু একাদশে ভর্তি: নিশ্চায়ন না করলে বাতিল হবে নির্বাচন, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০ নারিকেল চারা রোপণ ‘পুলিশ কিছু করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার পর্যটনের সম্ভাবনা নিয়ে আইসিসিবিতে মেলা লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক পুলিশের এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে অংশ নেওয়া সবাই ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে ভোটের উপযুক্ত সময় নির্ধারণে আরও কিছু বিষয় সমন্বয় করতে হবে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। বন্যার কারণে শিক্ষাব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতেও সময় প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, ভোট পরিচালনার জন্য প্রশিক্ষণ, সমন্বয় ও দায়িত্ব পালনে শিক্ষকদের অন্তত এক সপ্তাহ সময় দিতে হয়। পাশাপাশি তাঁদের পরীক্ষার প্রস্তুতি ও মূল্যায়ন কার্যক্রমও থাকে। এসব বিষয়কে কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য বাজেট পরিকল্পনা ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতির কিছু কাজ বাকি রয়েছে। এসব শেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানানো হবে।

সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন কঠিন। জানুয়ারিতে কিছুটা সময় থাকলেও ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। এরপর এসএসসি পরীক্ষা এবং ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হচ্ছে।

সানাউল্লাহ বলেন, নির্বাচন আয়োজনের জন্য হাতে থাকা সময় খুব সীমিত। তাই সব বিষয় সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া মতামত কমিশনের সভায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিসেম্বর থেকে ইউপি নির্বাচন শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। বৈঠকে পাওয়া তথ্য ও মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬