ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে একমত, তারিখ চূড়ান্ত হয়নি কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু একাদশে ভর্তি: নিশ্চায়ন না করলে বাতিল হবে নির্বাচন, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০ নারিকেল চারা রোপণ ‘পুলিশ কিছু করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার পর্যটনের সম্ভাবনা নিয়ে আইসিসিবিতে মেলা লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক পুলিশের এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম সরদার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরও একজন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম সরদার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের মোয়াজ্জেম হোসেন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, রকিবুল ও শামসুল চরের জমিতে গাজরের ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিলকেদার নদীর ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়।

এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলাম সরদারকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মুরাদুল ইসলাম বলেন, মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এমন একটি ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেঘ-বৃষ্টির সময় খোলা মাঠে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাজ শেষে ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬