ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি সৌদি কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা, সড়ক অবরোধ নৌকা স্থগিত, একক প্রার্থীর ব্যালটে ‘না’—ইসির নতুন বিধিমালা আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক, অনুসন্ধানে অভিযোগের বিস্তার বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন হবে: আইনমন্ত্রী সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে

তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা, সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দের ঘটনায় দায়ের করা মামলায় মৃত ব্যক্তি ও নিরপরাধ লোকজনকে আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

পরে জব্দ করা মেশিনগুলো থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতেই ওই ইউনিয়নের তহশীলদার মানিক চন্দ্র বর্মন বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৃতভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মামলায় এলাকার নিরপরাধ মানুষ এমনকি মৃত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি জানান।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। তিনি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।

আন্দোলনকারীরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরপরাধ ও মৃত ব্যক্তিদের নামে মামলা দায়েরের বিষয়টিও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ড্রেজার জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের সুযোগ নেই, বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়েছিলেন। মৃত ব্যক্তিদের নামে মামলা হওয়ার অভিযোগের বিষয়ে কাগজপত্র দেখে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা, সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬