ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি সৌদি কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা, সড়ক অবরোধ নৌকা স্থগিত, একক প্রার্থীর ব্যালটে ‘না’—ইসির নতুন বিধিমালা আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক, অনুসন্ধানে অভিযোগের বিস্তার বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন হবে: আইনমন্ত্রী সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইবার অপরাধ কার্যকরভাবে প্রতিরোধে বর্তমান আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংশোধনীটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আইন সংশোধনের সময় মানুষের বাকস্বাধীনতার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কারও ব্যক্তিগত সম্মানহানি বা চরিত্রহনন যাতে না ঘটে, সেটিও নিশ্চিত করতে হবে।

তিনি জানান, খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে যুগোপযোগী ও ভারসাম্যপূর্ণ আইন চূড়ান্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোড় বা বেনামী সংবাদমাধ্যমের নামে বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপপ্রচার চালিয়ে রাষ্ট্র বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন অনেক এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬