ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী ব্যয়ে নতুন নিয়ম, এজেন্টের ব্যাংক হিসাবও যুক্ত করল ইসি ফিক্সিং তদন্তে বিপিএলের দুই কর্মকর্তা অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি সৌদি কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা, সড়ক অবরোধ নৌকা স্থগিত, একক প্রার্থীর ব্যালটে ‘না’—ইসির নতুন বিধিমালা আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক, অনুসন্ধানে অভিযোগের বিস্তার বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন হবে: আইনমন্ত্রী সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন

পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের শীর্ষ পর্যায়ের এই বদলি ও পদায়নের ফলে বিশেষ শাখা, ট্যুরিস্ট পুলিশ, পুলিশ একাডেমি এবং বিভিন্ন রেঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬