ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘পুলিশ কিছু করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার পর্যটনের সম্ভাবনা নিয়ে আইসিসিবিতে মেলা লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক পুলিশের এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা জয়পুরহাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার নতুন-পুরোনো গাড়ি ও বাইকের মেলা: শুক্রবার আইসিসিবিতে নামছে ‘সুপার সেল’ নির্বাচনী ব্যয়ে নতুন নিয়ম, এজেন্টের ব্যাংক হিসাবও যুক্ত করল ইসি ফিক্সিং তদন্তে বিপিএলের দুই কর্মকর্তা অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রিয় আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৫২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায় লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নিয়েছে মিছিলে। তাদের মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান ভেসে আসে।
এদিকে ভিডিও ফেসবুকে ছেড়ে প্রচার করা মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬