ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন উদ্যোগ, নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের প্রস্তুতি জামায়াতের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে ফেরার সুযোগ দিচ্ছে: রাশেদ খান একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী আগামি ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো ভাইরাল অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি হেফাজতে সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান আটা-ময়দার দামে নতুন চাপ, চড়া বাজারে মুরগি-ডিম-মাছ একাদশে ফাঁকা থাকবে লাখ লাখ আসন, সংকটে গ্রামের কলেজগুলো মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা মণিরামপুরে ২৫ বাড়িতে আগুনের খবর ‘ভিত্তিহীন’, বলছে যশোর পুলিশ

জামায়াতের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে ফেরার সুযোগ দিচ্ছে: রাশেদ খান

রংপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, লংমার্চের নামে সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি ও জ্বালানি অপচয় করা হচ্ছে। তবে ভিন্নমতের প্রতি সম্মান রেখেই জামায়াতের কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ ও গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর লংমার্চের সব দাবি সরকার বাস্তবায়ন করলেও কর্মসূচিটি অযৌক্তিক এবং জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

লংমার্চের কারণে সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাশেদ খান।

এ সময় তিনি বলেন, বর্তমানে মানুষ সরকারি হাসপাতালমুখী হচ্ছেন। কারণ, এসব প্রতিষ্ঠানে আগের তুলনায় চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। সরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রাশেদ খান। সেখানে আবু সাঈদ ফাউন্ডেশন ও একটি মাদ্রাসা পরিদর্শনের কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে ফেরার সুযোগ দিচ্ছে: রাশেদ খান

সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬