ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি ঝালকাঠিতে গণপূর্ত কর্মচারীদের মানববন্ধন, ৯ দফা দাবি নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের ফাঁসি দুমকিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচন নিয়ে সরকার কিছু জানে না, আলোচনা হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী মোদির সঙ্গে ছবি, পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সবখানেই বলিউডের ছোঁয়া দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল দুর্গাপূজার ছুটি নিয়ে যা জানা জরুরি: কারা পাবেন, কারা পাবেন না অভিযোগের পাহাড়, তদন্তের প্রশ্ন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে যা জানা যাচ্ছে

ঝালকাঠিতে গণপূর্ত কর্মচারীদের মানববন্ধন, ৯ দফা দাবি

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী, কার্যভিত্তিক ও দৈনিকভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ ও চাকরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন কর্মচারীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি গণপূর্ত ভবনের সামনে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কর্মচারীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে কর্মচারীরা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে অস্থায়ী, কার্যভিত্তিক ও দৈনিকভিত্তিক কর্মচারীরা দায়িত্ব পালন করে আসছেন। বছরের পর বছর কাজ করলেও তাদের চাকরির স্থায়িত্ব ও নিয়মিতকরণের কোনো নিশ্চয়তা নেই।

তারা বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কর্মচারীদের চাকরি নিয়মিত ও স্থায়ী করা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে গণপূর্ত কর্মচারীদের মানববন্ধন, ৯ দফা দাবি

সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬