ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গণপূর্ত কর্মচারীদের মানববন্ধন, ৯ দফা দাবি নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের ফাঁসি দুমকিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচন নিয়ে সরকার কিছু জানে না, আলোচনা হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী মোদির সঙ্গে ছবি, পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সবখানেই বলিউডের ছোঁয়া দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল দুর্গাপূজার ছুটি নিয়ে যা জানা জরুরি: কারা পাবেন, কারা পাবেন না অভিযোগের পাহাড়, তদন্তের প্রশ্ন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে যা জানা যাচ্ছে খিদে পেলেই পেটে গুড়গুড় শব্দ? কারণ জানালেন গবেষকরা

মোদির সঙ্গে ছবি, পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সবখানেই বলিউডের ছোঁয়া দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কূটনীতির মঞ্চে এবার বলিউডের রঙ ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরলেও ভারতীয় সিনেমার জাদু থেকে যেন বের হতে পারছেন না তিনি। সম্মেলনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওতে একের পর এক জনপ্রিয় বলিউড গানের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই রাষ্ট্রনেতা।

ভারতের মণ্ডপমে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম ব্যবহার করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-এর বিখ্যাত গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’

মোদির সঙ্গে আরেকটি ছবির পেছনেও শোনা গেছে শাহরুখ খান অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার টাইটেল ট্র্যাক। ব্রিকস সম্মেলনের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করে তিনি ব্যবহার করেছেন ‘হর দিল যো প্যায়ার করেগা’ সিনেমার গানও।

শুধু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়, অন্যান্য বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতের ছবিতেও বলিউডের গান বেছে নিয়েছেন আনোয়ার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ছবিতে ব্যবহার করেছেন আমির খান অভিনীত ‘লগান’ সিনেমার ‘চলে চলো’ গান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ছবিতে যুক্ত করেছেন ‘নয়া দওর’ সিনেমার ‘সাথি হাত বাঁধনা’ গান।

ব্রিকস সম্মেলনের ফাঁকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের ছবিতেও দেখা গেছে বলিউডের আবেগ। সেখানে তিনি ব্যবহার করেছেন ‘বীর জারা’ সিনেমার জনপ্রিয় গান ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’

তবে আনোয়ার ইব্রাহিমের বলিউডপ্রেম নতুন নয়। সম্মেলনের প্রথম দিন আয়োজিত গালা ডিনারেও তাঁর কণ্ঠে শোনা যায় কিশোর কুমারের অমর গান ‘খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত’। ২০২৪ সালের এক সাক্ষাৎকারেও তাঁকে একই গান গাইতে দেখা গিয়েছিল।

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিন দেবিয়াঁ’ সিনেমার এই গানটি আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। কিশোর কুমারের গানের প্রতি ভালোবাসা থেকেই হোক কিংবা ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান—ব্রিকস সম্মেলনের পর আনোয়ার ইব্রাহিমের বলিউডপ্রীতি এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদির সঙ্গে ছবি, পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সবখানেই বলিউডের ছোঁয়া দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬