ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোদির সঙ্গে ছবি, পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সবখানেই বলিউডের ছোঁয়া দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল দুর্গাপূজার ছুটি নিয়ে যা জানা জরুরি: কারা পাবেন, কারা পাবেন না অভিযোগের পাহাড়, তদন্তের প্রশ্ন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে যা জানা যাচ্ছে খিদে পেলেই পেটে গুড়গুড় শব্দ? কারণ জানালেন গবেষকরা জেলবন্দি ইমরানকে ভুলে নতুন জীবনে জেমিমা, বিয়ে করলেন কোটিপতিকে মমতার প্রস্তাবে কংগ্রেসের ‘না’; উপনির্বাচনে জোট হচ্ছে না যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেফতার, উদ্ধার মাদক ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে ছুটতে গিয়ে পদদলিত হয়ে ৬ মৃত্যু যশোরে র‌্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল

১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তবে নিখোঁজের পরদিন ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোন পাওয়া গেছে।

নিখোঁজ কামাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের ফেঞ্জু ব্যাপারী বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশীপুর এলাকায় নিজ বাড়ির পাশ থেকে কামাল নিখোঁজ হন। এরপর স্বজনরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, নিখোঁজের পরদিন ১ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানা এলাকায় কামালের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার। এ ঘটনায় কামালের ভাই শাকিব সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কামালের সন্ধান পেলে তার ভাই শাকিবের সঙ্গে ০১৬৪০৭২৯১২১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, “এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬