ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খিদে পেলেই পেটে গুড়গুড় শব্দ? কারণ জানালেন গবেষকরা জেলবন্দি ইমরানকে ভুলে নতুন জীবনে জেমিমা, বিয়ে করলেন কোটিপতিকে মমতার প্রস্তাবে কংগ্রেসের ‘না’; উপনির্বাচনে জোট হচ্ছে না যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেফতার, উদ্ধার মাদক ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে ছুটতে গিয়ে পদদলিত হয়ে ৬ মৃত্যু যশোরে র‌্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও ব্যাংকে বাড়ছে কোটিপতি হিসাব

জেলবন্দি ইমরানকে ভুলে নতুন জীবনে জেমিমা, বিয়ে করলেন কোটিপতিকে

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২২ বছর পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সাবেক স্ত্রী এবার বিয়ে করেছেন ক্যামেরন ও’রেইলিকে। অত্যন্ত গোপনীয়তার মধ্যেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

চলতি বছরের মে মাসে জেমিমা ও ক্যামেরনের বাগদান নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। তবে বিয়ের কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি। জেমিমার ননদ জেমিমা জোনস বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

একসময় ক্রিকেট বিশ্বে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের প্রেমকাহিনি ছিল বহুল আলোচিত। মাত্র ২১ বছর বয়সে ইমরানের প্রেমে পড়ে ইংল্যান্ডের জীবন ছেড়ে পাকিস্তানে চলে এসেছিলেন জেমিমা। অসমাপ্ত রেখেছিলেন পড়াশোনাও। বয়সের ২২ বছরের ব্যবধান থাকলেও দীর্ঘদিন তাদের সংসার ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

তবে নানা সাংস্কৃতিক পার্থক্য ও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের কারণে ২০০৪ সালে ভেঙে যায় তাদের দাম্পত্য জীবন। বিচ্ছেদের পরও ইমরানের প্রতি সম্মান ও সমর্থন বজায় রেখেছিলেন জেমিমা। বিভিন্ন সময়ে সাবেক স্বামীর পক্ষে কথা বলেছেন তিনি। দীর্ঘদিন ‘খান’ পদবি ব্যবহার করলেও ২০১৫ সালে ইমরানের দ্বিতীয় বিয়ের পর তা ত্যাগ করেন।

বর্তমানে কারাবন্দি ইমরান খান শারীরিক নানা জটিলতায় ভুগছেন বলে খবর রয়েছে। তাঁর দুই ছেলে কাশেম ও সুলেমান বাবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন সময়েই প্রচারের আড়ালে থেকে নতুন জীবন শুরু করলেন জেমিমা।

জেমিমার নতুন জীবনসঙ্গী ক্যামেরন ও’রেইলি ৬২ বছর বয়সি। তিনি আইরিশ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত এবং একাধিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মসূত্রেই জেমিমার সঙ্গে তাঁর পরিচয় এবং পরে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ইমরানের সঙ্গে রূপকথার মতো শুরু হওয়া সম্পর্কের ইতি টানার বহু বছর পর এবার নতুন সঙ্গীকে নিয়ে পথচলা শুরু করলেন জেমিমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলবন্দি ইমরানকে ভুলে নতুন জীবনে জেমিমা, বিয়ে করলেন কোটিপতিকে

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬