ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‌্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও ব্যাংকে বাড়ছে কোটিপতি হিসাব রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৩ দিনে এলো ১৪২ কোটি ডলার বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবন, নজর কাড়ল ‘ই-নিবাস’ অ্যাপ একজন ব্যাংক কর্মকর্তার নীরব আর্তি ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম আর ডিজেল নয়, বৈদ্যুতিক ট্রেনে ছুটবে বাংলাদেশ রেল

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন ঘোষিত দুই আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব কমিটির স্বাক্ষরে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকেও অগ্রহণযোগ্য বলে জানিয়েছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা ও পৌর কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। কিন্তু শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশের ক্ষেত্রে জেলা বিএনপির সদস্য সচিবের স্বাক্ষর নেওয়া হয়নি। ফলে সাংগঠনিক বিধি অনুযায়ী এসব কমিটি বৈধ নয়।

বাতিল হওয়া কমিটির মধ্যে রয়েছে—মো. আশরাফুল হক (আশরাফ চেয়ারম্যান)-কে আহ্বায়ক ও মো. তৌসিকুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও মো. আলমগীর কবির (জুয়েল)-কে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাবধানতাবশত দুইজনের স্বাক্ষরে এসব কমিটি প্রকাশিত হয়েছিল। তাই ওই কমিটি এবং তাদের মাধ্যমে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো বাতিল করা হয়েছে।

এদিকে ২০২২ সালের ২৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে গঠিত শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বৈধ কমিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই কমিটিতে আশরাফুল আলম রশিদকে আহ্বায়ক এবং মো. হায়াত উদ্দৌলাকে সদস্য সচিব করা হয়েছিল। পরে আশরাফুল আলম রশিদ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মবীনুর রহমান মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

একইভাবে মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মো. মতিউর রহমান লিটনকে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ পৌর বিএনপির কমিটিকেও সাংগঠনিকভাবে স্বীকৃত কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল

সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬