ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৩ দিনে এলো ১৪২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২৭ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় এবং প্রবাসী আয় বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৩ দিনে এলো ১৪২ কোটি ডলার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬