ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও ব্যাংকে বাড়ছে কোটিপতি হিসাব রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৩ দিনে এলো ১৪২ কোটি ডলার বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবন, নজর কাড়ল ‘ই-নিবাস’ অ্যাপ একজন ব্যাংক কর্মকর্তার নীরব আর্তি ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম আর ডিজেল নয়, বৈদ্যুতিক ট্রেনে ছুটবে বাংলাদেশ রেল ডেঙ্গুর ভয়াল থাবা, একদিনে ৮ মৃত্যু; হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনা খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

ইতোমধ্যে প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

৩ মাসে ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ

অষ্টম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তিন মাসের এ কোর্সে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস হবে। মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না।

প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। দেশের যেকোনো জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচন

প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে পাঁচ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হবে। এতে জেলা প্রশাসকের একজন প্রতিনিধিও থাকবেন।

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে মনোনীত প্রতিনিধিরা সরেজমিনে বাছাই কার্যক্রম তদারক করবেন।

থাকছে যাতায়াত ভাতা, খাবার ও মেন্টরিং

প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা। এ ছাড়া প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে।

প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী সময়ে আয় বৃদ্ধির কার্যক্রমে যুক্ত হতে প্রশিক্ষণার্থীদের মেন্টরিং সাপোর্ট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনা জানানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। পরীক্ষার স্থান, সময় ও ফলাফলসহ প্রয়োজনীয় তথ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬