ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খিদে পেলেই পেটে গুড়গুড় শব্দ? কারণ জানালেন গবেষকরা জেলবন্দি ইমরানকে ভুলে নতুন জীবনে জেমিমা, বিয়ে করলেন কোটিপতিকে মমতার প্রস্তাবে কংগ্রেসের ‘না’; উপনির্বাচনে জোট হচ্ছে না যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেফতার, উদ্ধার মাদক ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে ছুটতে গিয়ে পদদলিত হয়ে ৬ মৃত্যু যশোরে র‌্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও ব্যাংকে বাড়ছে কোটিপতি হিসাব

যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেফতার, উদ্ধার মাদক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার নয়টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলায় ১৫৫ জনকে আটক করা হয়।

অভিযানে থানাভিত্তিক গ্রেফতারের মধ্যে রয়েছে—কোতয়ালী থানায় ২৭ জন, মনিরামপুরে ১৩ জন, কেশবপুরে ৮ জন, অভয়নগরে ২১ জন, চৌগাছায় ২৪ জন, ঝিকরগাছায় ১১ জন, শার্শায় ১৪ জন, বাঘারপাড়ায় ৬ জন, বেনাপোলে ৮ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৩ জন।

এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ জন গ্রেফতার, উদ্ধার মাদক

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬