সংবাদ শিরোনাম ::
গোসলে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ইউসুফ আলী (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত ইউসুফ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের পলাশের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দাদনচক ঘাট এলাকায় চকের নদীতে গোসল করতে নামে ইউসুফ। একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আজম জানান, নদীতে গোসল করতে গিয়ে কিশোর ইউসুফ নিখোঁজ হয়েছিল। পরে স্থানীয়দের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
























