ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা কাঁচামরিচে স্বস্তি, তবে ডিম-মাছের বাজারে অস্থিরতা সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮ নগ্ন প্রেমে, নগ্ন মনে ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ধলেশ্বরী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু বঙ্গভবনের নতুন বাসিন্দা কি মির্জা ফখরুল? বিএনপিতে জোর আলোচনা, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান

সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। সিলেট, বগুড়া ও ঝিনাইদহে শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে এসব মর্মান্তিক দুর্ঘটনা।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঝিনাইদহে ট্রাক সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬