সংবাদ শিরোনাম ::
ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর নিখোঁজ ও গুমের ঘটনাকে পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ মামলায় র্যাবের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উইং কমান্ডার (অব.) সাইফুর রহমানকে আগামী রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিয়াস আলী গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সামরিক ও বেসামরিক প্রশাসনের একাধিক শীর্ষ ব্যক্তিকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে এ বিষয়ে তদন্ত সংস্থা বা ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ অভিযোগপত্র বা আসামির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।


















