ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেইট এলাকার মালগুদাম মসজিদ সংলগ্ন আশা আইসবার ফ্যাক্টরি সিল গালা করে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

(৩০) জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম মসজিদ সংলগ্ন এলাকায় আশা আইসবার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে স্বত্বাধিকারী শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আশা আইসবার ফ্যাক্টরির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম শহিদুল ইসলাম (৫২) উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

বিএসটিআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার রেলগেইট এলাকায় অবস্থিত আশা আইসবার ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। দীর্ঘ দিন ধরে সেখানে তারা বিএসটিআইয়ের অনুমোদন বিহীন বিভিন্ন প্রকারের আইসক্রিম তৈরি করে বাজারজাত করে। শুধু তাই নয় দেশের সুনামধন্য বেশকিছু কোম্পানির মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরি করে আসছে আশা আইসবার ফ্যাক্টরি। নামীয় মোড়কে তৈরিকৃত আইসক্রিম সান্তাহার শহর ও আশে-পাশে গ্রামের দোকানে বিক্রয় করা হয়।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশন (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দশ লক্ষাধিক টাকার আইসক্রিম উদ্ধার করে ধ্বংস করা হয়। তিনি বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদন বিহীন ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত কারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ছাড়াও বিএসটিআইয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আদমদীঘি থানা ও সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশে-পাশের দোকান মালিকসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা

সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬