ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর গ্রেপ্তার, ৪৫ বছর পর সামনে পুরোনো প্রশ্ন ২০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ল মাছ, মুরগি ও ডিমের দাম ইংরেজ গোলকিপারের জলের বোতল কুড়িয়ে পেলেন মেসিরা, দেখেই চমকে গেল! বিশ্বকাপ স্বপ্ন ভাঙতেই শাস্তির খাঁড়া! কড়া পদক্ষেপ ফিফার চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত টাঙ্গাইলে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আমার দু:খ-আমার কষ্ট নবম ওয়েজবোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ল মাছ, মুরগি ও ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে মাছ, মুরগি, ডিম এবং বিভিন্ন ধরনের শাক-সবজির দাম বেড়ে যাওয়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, টাউন হল কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আগে যেখানে প্রতি ডজন ডিম ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

সবজির বাজারেও একই চিত্র। গত সপ্তাহে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া অনেক সবজি এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা থাকলেও বর্তমানে মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মানিক জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাঁর ভাষায়, ‘পাইকারি বাজার থেকেই বেশি দামে ডিম কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেশি নিতে হচ্ছে।’

মাছের বাজারেও স্বস্তি নেই। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, রুই ২৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫০০ টাকায়। ট্যাংরা মাছের দাম কেজিতে ৬০০ থেকে ৮০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, চাষের কই ২০০ থেকে ২৫০ টাকা এবং পাবদা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দাম আকারভেদে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত রয়েছে। মলা মাছের দামও বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় পৌঁছেছে, যা এক সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

মুরগির বাজারেও দাম ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা। অন্যদিকে সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে ৩২০ থেকে ৩৬০ টাকা, যা আগে ২৯০ থেকে ৩৩০ টাকার মধ্যে ছিল।

ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে এবং সরবরাহ স্বাভাবিক হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে তারা আশা করছেন। যদিও আপাতত মূল্য কমার সম্ভাবনা খুব একটা দেখছেন না সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ল মাছ, মুরগি ও ডিমের দাম

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬