ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর গ্রেপ্তার, ৪৫ বছর পর সামনে পুরোনো প্রশ্ন ২০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ল মাছ, মুরগি ও ডিমের দাম ইংরেজ গোলকিপারের জলের বোতল কুড়িয়ে পেলেন মেসিরা, দেখেই চমকে গেল! বিশ্বকাপ স্বপ্ন ভাঙতেই শাস্তির খাঁড়া! কড়া পদক্ষেপ ফিফার চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত টাঙ্গাইলে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আমার দু:খ-আমার কষ্ট নবম ওয়েজবোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

২০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সামনে রেখে প্রয়োজনীয় সব কার্যক্রম এগিয়ে চলছে। সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

প্রথা অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদরাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬