ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন ঘিরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রুমন

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে স্থানীয় সাংবাদিক ও সংগঠক আবুল কাশেম রুমনের নাম। তাঁর সমর্থকদের দাবি, এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

আবুল কাশেম রুমন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজিবাড়ির বাসিন্দা। তিনি মরহুম আব্দুস ছত্তার মাস্টারের জ্যেষ্ঠ ছেলে। বর্তমানে তিনি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক এবং বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষকতা করছেন তিনি। এছাড়া বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার ও অসচ্ছল তরুণ-তরুণীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও তাঁর অংশগ্রহণ রয়েছে বলে জানা গেছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আবুল কাশেম রুমন জানিয়েছেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নেবেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। লক্ষণাবন্দ ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আবুল কাশেম রুমন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হতে পারে। তবে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত নির্ধারণ করবেন ভোটাররাই।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন পর্যায়ের গণসংযোগ ও প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় নির্বাচন ঘিরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রুমন

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬