সাঘাটায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক ৩
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত স্বাধীন পলাতক রয়েছে।
আটকরা হলো- গাছাবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে লাবু হাসান(২০), বাদশা মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও পাশ্ববর্তী পশ্চিম শিমুলতাইড় গ্রামের বাবুল প্রধানের ছেলে রহমত উল্লাহ প্রধান (১৯)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১২ টার দিকে বাড়ীর উঠানে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে ছিলো ওই কিশোরী। এসময় অভিযুক্তরা তাকে তুলে নিয়ে বাড়ী সংলগ্ন বিলের পাশে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে শনিবার ভোরে তাদের আটক করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা টাইমসকে বলেন, এঘটনায় দুপুরে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানে হয়েছে। এছাড়া এজাহারনামীয় পলাতক আসামী পাশ্ববর্তি বোনারপাড়া ইউনিয়নের ফুটানীর বাজার এলাকার স্বাধীন ব্যাপারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।





















