ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বন বিভাগের অভিযান, জব্দ ৪ নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ ধরা ও শুটকি তৈরির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে চারটি ডিঙ্গি নৌকা এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপাই রেঞ্জের সহকারী কর্মকর্তা মো. মোস্তাকিম বিল্লাহ জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে খালের ভেতরে সন্দেহজনকভাবে চলাচলরত চারটি ডিঙ্গি নৌকা দেখতে পান বনরক্ষীরা। বন বিভাগের স্পিডবোট ও টহল নৌকা এগিয়ে গেলে নৌকাগুলোর আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে নৌকাগুলো নদীর তীরে ফেলে দুষ্কৃতকারীরা লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা পরিত্যক্ত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে অবৈধ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং শুটকি তৈরির মাচা নির্মাণে ব্যবহারের জন্য আনা বাঁশ, কাঠ ও অন্যান্য উপকরণ উদ্ধার করেন।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে চারটি নৌকা ও জব্দকৃত মালামাল বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

মোস্তাকিম বিল্লাহ বলেন, “আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা নৌকা ফেলে পালিয়ে গেছে। তল্লাশিতে সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরা ও শুটকি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। জব্দকৃত মালামাল অফিসে সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গত ১ জুন থেকে তিন মাসের জন্য বনাঞ্চলে মাছ ধরা ও প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে বন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে বন বিভাগের অভিযান, জব্দ ৪ নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম

সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬