ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গিয়ে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলের নেতাকর্মীরা।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে নির্ধারিত স্থানে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়া বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দলীয় সূত্র জানিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, কর্ম ও রাষ্ট্রীয় অবদান স্মরণে দেশজুড়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬