ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী।

বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের সংকটময় সময়ে তার নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছে এবং উন্নয়নমুখী রাজনীতির ভিত্তি গড়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, তা বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব কাজ করে যাচ্ছে। তার আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তার রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন ও উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬