ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার আলালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে নিহত দুইজন বাবা ও ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরিদ বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬