ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার ‘মারিয়া আব্দুল্লাহ ফুড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। আগুন নিয়ন্ত্রণের পর কারখানার দ্বিতীয় তলা থেকে তাদের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার কর্মচারী রাকিবুল ইসলাম জানান, টিনশেড দুইতলা ভবনটিতে প্রায় ১০ জন কর্মচারী কাজ করতেন এবং সেখানেই থাকতেন। রোববার রাত ১০টার দিকে খাবার শেষে সবাই দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরম বাতাস ও ধোঁয়ায় ঘুম ভেঙে গেলে বেশিরভাগ কর্মচারী দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। তবে মোস্তফা ও মাহমুদুল আটকা পড়ে যান।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত দুই কর্মচারীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবা ইসলাম উদ্দিন এবং মোস্তফার বাবা মজনু মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬