ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron–কে স্ত্রী Brigitte Macron–এর চড় মারার ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে, ঘটনাটি নিছক ‘স্বামী-স্ত্রীর খুনসুটি’ ছিল না; বরং এক ইরানি অভিনেত্রীর সঙ্গে ম্যাক্রোঁর কথোপকথনকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিজিট।

ফ্লোরিয়ান টার্ডিফের লেখা বই Perfect Couple-এ দাবি করা হয়েছে, ভিয়েতনাম সফরের সময় ম্যাক্রোঁর মোবাইলে ইরানি অভিনেত্রী Golshifteh Farahani–র সঙ্গে ব্যক্তিগত বার্তা দেখতে পান ব্রিজিট। বইয়ের ভাষ্য অনুযায়ী, সেই চ্যাটে ম্যাক্রোঁ অভিনেত্রীকে “তুমি বড্ড সুন্দরী” লিখেছিলেন বলেই উল্লেখ করা হয়েছে। এরপরই উত্তেজনার সৃষ্টি হয় বলে দাবি বইটির।

ঘটনাটি ঘটে ম্যাক্রোঁ দম্পতির ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফরের শুরুতে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বিমান থেকে নামার সময় ক্যামেরায় ধরা পড়ে এক অস্বস্তিকর মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, বিমানের দরজা খোলার পর ম্যাক্রোঁর মুখে আচমকা আঘাত করেন ব্রিজিট। পরে পরিস্থিতি সামলে নিলেও সিঁড়ি দিয়ে নামার সময় স্বামীর হাত ধরেননি তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন ম্যাক্রোঁ। তিনি দাবি করেন, এটি ছিল স্বামী-স্ত্রীর স্বাভাবিক খুনসুটি ছাড়া কিছু নয়।

ম্যাক্রোঁ বলেন, “আমার স্ত্রী আর আমি মৃদু ঝগড়া করছিলাম। বলা ভালো, খুনসুটি করছিলাম। কিন্তু ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে আমি বিস্মিত।”

তবে নতুন বইটি সেই ব্যাখ্যার সঙ্গে ভিন্ন দাবি সামনে এনেছে। যদিও ফার্স্ট লেডির প্রতিনিধিরা বইয়ের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’!

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬