ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ ট্রলার চালক মো. হোসেন মোড়লের (৪০) সন্ধান ১৩ ঘণ্টা পার হলেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে মোংলা নদীর পৌরসভার লেবার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামের ইউনুস মোড়লের ছেলে হোসেন মোড়ল প্রতিদিনের মতো হ্যাচারি থেকে মাছের পোনা নিয়ে মোংলায় আসেন। ট্রলার থেকে নামার সময় হঠাৎ পা পিছলে তিনি নদীতে পড়ে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালান। পরে খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

মোংলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ ট্রলার চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনটি পৃথক ডুবুরি দল সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬