ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পল্লী উন্নয়নে সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন গতি আসবে

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন CIRDAP-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

সোমবার (৪ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগ পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে পারে। গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সংস্থাটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের উদ্যোগে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি।

এসময় দুই পক্ষই উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পল্লী উন্নয়নে সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন গতি আসবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬