ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ এবং ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়।

রোববার (৩ মে) সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে জুম প্লাটফর্মে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

পরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শৃংখলা) অধ্যাপক ডা. মোস্তাহিদ মো. হাসান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা

অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি বলেন, মেডিকেলে পড়ালেখা হলো নিয়মিত লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিকেলের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান বলেন, নবীন বরণ অনুষ্ঠান তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। এমবিবিএস পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বডির ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানব সেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৩ জন দেশি ও ২৭ জন বিদেশি শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬