ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ড. জিয়াউদ্দিন হায়দারের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে এই দোয়া ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা মরহুম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

WhatsApp Image 2026 04 30 at 14.24.12

অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা যুব দলের আহ্বায়ক শামীম তালুকদার, এ্যাড. মো. ফয়সাল হোসেন, মো. জহিরুল ইসলাম সোহেল মাঝিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর আস্থায় পাওয়া দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে কাজ করবেন।

এ সময় উপস্থিত নেতারা তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ড. জিয়াউদ্দিন হায়দারের শ্রদ্ধা নিবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬