ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা! বজ্রপাত-ঝড়ে ঝুঁকিতে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের প্রেক্ষাপটে ১৩টি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) সকালে অধিদপ্তরের এক জরুরি বার্তায় জানানো হয়, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় সকাল ১১টার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঝুঁকি বিবেচনায় বজ্রপাত চলাকালে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া বইছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩ জেলায় কালবৈশাখীর সতর্কতা! বজ্রপাত-ঝড়ে ঝুঁকিতে জনজীবন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬