ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ভেস্তে গেল শান্তি বৈঠক?

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। নির্ধারিত বৈঠকে মার্কিন প্রতিনিধিদল পাঠানো হচ্ছে না—এমন সিদ্ধান্তে আলোচনা কার্যত স্থগিত হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনায় অংশ নিতে দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠানো হবে না। ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি চললেও শেষ মুহূর্তে তিনি সেই সফর বাতিল করেন।

মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, দীর্ঘ বিমানযাত্রা করে শুধু সময় নষ্ট করার প্রয়োজন নেই। তিনি ইঙ্গিত দেন, আলোচনার উদ্যোগ নিতে হলে ইরানকেই এগিয়ে আসতে হবে।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও একই অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে এবং ইরান চাইলে যোগাযোগ করতে পারে।

এর আগে ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার থাকলেও নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছিল, বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে পৌঁছানোর পর। কিন্তু মার্কিন পক্ষের সফর বাতিল হওয়ায় সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখনো কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও আগামী ১ মে সেই সময়সীমা শেষ হচ্ছে, ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ভেস্তে গেল শান্তি বৈঠক?

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬