ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসুন্ধরা খাতার উদ্যোগে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বরিশালে বিএম কলেজের মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক শাহ সাজেদা, বর্তমান বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান খান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের মার্কেটিং ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার করিমুল আরাফাত উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএম কলেজের মার্কেটিং বিভাগের প্রথম পুনর্মিলনী এটি একটি ঐতিহাসিক আয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরাও এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বসুন্ধরা কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬