ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের চাপ: রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম

শতাব্দী বিশ্বাস
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব জনজীবনের প্রায় সব খাতে পড়তে শুরু করেছে। বিশেষ করে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

বাজারে ডিম, সবজি, মুরগি ও অন্যান্য পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় পণ্যের দামে এর সরাসরি প্রভাব পড়ছে।

রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, ডিমের ডজন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। শসার দাম পৌঁছেছে কেজি প্রতি ১০০ টাকায়। পাশাপাশি টমেটো ও বেগুনের দামও বেড়েছে। তবে কাকরোল, করলা, ঢেঁড়শ ও পটলের মতো কিছু সবজি এখনো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৮০–১৯০ টাকায় উঠেছে। তবে সোনালী মুরগির দাম এখনো স্থিতিশীল রয়েছে।

একাধিক বিক্রেতা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দামও বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি বাজারে প্রতিফলিত হচ্ছে।

এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা সয়াবিন তেল আগের মতোই কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি ভোক্তা পর্যায়ে পৌঁছে নিত্যপণ্যের বাজারে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকটের চাপ: রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬