ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে অংশীদারিত্ব চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি, মা এন্টারপ্রাইজ এবং এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)।

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ডিএফএসকে ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মোহতাসিম আল রাফিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং ডিএফএসকে বিডির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্যোক্তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আধুনিক ও জীবনধর্মী আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬