ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা বাতিঘর আদর্শ পাঠাগার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ৫৫ হাজার কোটি বিদেশি ঋণের খোঁজে সরকার মেসির ইতিহাস, আর্জেন্টিনার জয়; বিশ্বকাপে নতুন রেকর্ড মহাতারকার স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া চেয়ারম্যানের সাক্ষাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিও-তে বুধবার রাতে অনুষ্ঠিত হলো ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর ক্যাপ্টেনস মিট ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অপেশাদার করপোরেট ক্রিকেট ক্লাব Dhaka Mavericks–এর এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট ফরম্যাটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ. হেলভনয় (Alexandra A. Khelvnoy)। তিনি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে আয়োজনের প্রশংসা করেন এবং এমন উদ্যোগের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি আন্তর্জাতিক মান বজায় রেখে সাজানো হয়েছে। এতে ১০০ বলের ইনিংস, সাদা বল ও রঙিন পোশাক, ফ্লাডলাইটে ম্যাচ, ডিএলএস পদ্ধতি এবং ৯০ সেকেন্ডের স্ট্র্যাটেজিক টাইমআউট রাখা হয়েছে। প্রতিটি দলে ১৫ সদস্যের স্কোয়াড থাকবে এবং ম্যাচগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি। পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে গোল্ডস জিম (Gold’s Gym) এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত আছে এসবিজি (সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল)। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টি-স্পোর্টস (T Sports) এবং দৈনিক বাংলা। গিফট পার্টনার হিসেবে যুক্ত আছে জুলকান (Zulcan)।

ঢাকা মেভেরিকসের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবটি ২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠিত হয় এবং পেশাজীবীদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দলীয় সংহতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন ইসলাম জানান, পেশাদার মান বজায় রেখে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬