আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী জুডো খেলোয়াড় বুশরাকে সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
সদ্য নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাগেরহাটের মেয়ে ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাগেরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কৃতি এই জুডো খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও জেলা ক্রীড়া সংস্থার দেয়া আর্থিক চেক তুলে দেন।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাগেরহাটের মেয়ে ফাবিয়া বুশরা হাত ধরে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জুডো প্রতিযোগিতায় থেকে স্বর্ণপদক জয় করেছে। বাগেরহাট ষহরের মেয় হয়েও অনেক প্রতিকূলতার ডিঙিয়ে তাকে এ পর্যায়ে আসতে হয়েছে। ফাবিয়া বুশরাকে অনুসরণ করে বাগেরহাটের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয় পদক অর্জন করবে সে প্রত্যাশা করি। এজন্য বাগেরহাটের জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করবে।




















