ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা নকশা অনুমোদনে ভোগান্তি কমাতে রাজউকে ওয়ানস্টপ সার্ভিস বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে ভোগান্তির ছায়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক মাদ্রাসা না রাখার পরামর্শ কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! তদন্তের নির্দেশ ইউএনওর জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

ফুজাইরাহয়ে ড্রোন ধ্বংস, বাংলাদেশি শ্রমিক নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ-এ ড্রোন ধ্বংসের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা WAM বুধবার এই তথ্য জানিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশ করলে তা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে আল রিফা এলাকার একটি কৃষি খামারে কর্মরত এক বাংলাদেশির ওপর আঘাত হানে, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি ওই খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় শ্রমিক সংগঠন ‘ইউএই লেবার্স’ জানায়, ড্রোনটি ফার্মের ওপর দিয়ে উড়ার সময় সেটিকে লক্ষ্য করে ধ্বংস করা হয়, তবে ধ্বংসাবশেষ পড়ে দুর্ঘটনা ঘটে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হলেও দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে আমিরাতের কর্তৃপক্ষ জনসাধারণকে শুধুমাত্র সরকারি সূত্রের ওপর ভিত্তি করে তথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করেছে। ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুজাইরাহয়ে ড্রোন ধ্বংস, বাংলাদেশি শ্রমিক নিহত

সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬