ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতদের পরিচয়, দুর্ঘটনার কারণ এবং আহত কেউ আছেন কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬