ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর মান ভাঙাতে শাহজালালের দানবাক্সে চিঠি, মিলল চাকরির আবেদনও ঝুঁকির পাহাড়ে অনিশ্চিত জীবন, তবু ছাড়তে পারছেন না বসতি বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি! এক টুকরোর দাম ৪৩ হাজার টাকা ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ বাস বন্যা-পরবর্তী পুনর্বাসনই বড় চ্যালেঞ্জ: অনিন্দ্য ইসলাম অমিত টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন ৫ জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশিসহ নিহত ৬

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

নিহত বাংলাদেশিরা হলেন—কানাইঘাট উপজেলার আগতালুক এলাকার জসিম উদ্দিন, আমরপুর এলাকার জিবাল উদ্দিন, মাঝতালুক এলাকার মস্তাক আহমদ, মাঝতালুক এলাকার জুবায়ের আহমদ এবং গাছবাড়ি এলাকার কাদের আহমদ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশিসহ নিহত ৬

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬