ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

সালমানের জন্মদিনে আপ্লুত ক্যাটরিনা!

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পর্ক চুকেছে বহু আগেই। সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে বিতর্ক না তৈরি হলেও তা নিয়ে চর্চা একসময়ে ছিল। সেই সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা পারস্পরিক বোঝাপড়্রার মাধ্যমে। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব ও সৌজন্যমূলক সম্পর্ক আজও বজায় রয়েছে। আর তার প্রমাণ মিলল শনিবার (২৭ ডিসেম্বর) সালমানের জন্মদিনে আরও একবার। সদ্য সন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। বাড়িতে একরত্তিকে নিয়েই সময় কাটছে তাঁর। কিন্তু সেসবের মধ্যেও প্রাক্তন সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ক্যাটরিনা।

এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সালমানকে শুভেচ্ছা জানালেন ক্যাট। সালমানের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা এদিন লেখেন, ‘টাইগার টাইগার টাইগার… শুভ ষাটতম জন্মদিন। তুমি একজন সত্যিকারের সুপার হিউম্যান। তোমার প্রতিটা দিন আলোয় এবং ভালোবাসায় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনা করি।’ একসময় সম্প্রকের চর্চায় থেকেছেন দু’জন। এমনকী জুটি বেঁধে একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘ পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবিতে।

তবে ক্যাট ছাড়াও এদিন সালমানকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউডের বহু তারকা। এদিন বহু বছর আগে শুটিং ফ্লোরে তোলা ভাইজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে অনিল কাপুর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ষাট বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমাদের বন্ধুত্ব সারাজীবন যেন এমনই থাকে। আমরা শুটিং ফ্লোরের বাইরে বেশি দেখা করেছি। এই বন্ধুত্ব অমলিন থাকুক।’ সলমনের সঙ্গে ছবি পোস্ট করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্তও। ছবি পস্ট করে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাইজান জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি।

সালমানের জন্মদিনে মায়ানগরী মুম্বইয়ের চেহারাটাও আমূল বদলে গেছে। আলোর মালায় সেজে উঠেছে এদিন মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্রসৈকত। সন্ধ্যা নামতেই এই আলোকসজ্জা এক আলাদা মাত্রা যোগ করেছে। আলো দিয়ে সেখানে লেখা হয়েছে সলমনের উদ্দেশ্যে শুভ জন্মদিনের বার্তা। সারা দেশে এদিন আলোচনায় উঠে এসেছে সলমনকে জন্মদিনে জানানো এই শুভেচ্ছা। এদিন ঘড়ির কাটা রাত বারোটা ছুঁতেই জন্মদিনের সেলিব্রেশনে মেতেছেন ভাইজান। কড়া নিরাপত্তা বলয়ে তাঁর পানভেলের ফার্ম হাউসে চলেছে উদযাপন। শুভেচ্ছা জানিয়েছেন পছন্দের সুপারস্টারকে দর্শক, অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমানের জন্মদিনে আপ্লুত ক্যাটরিনা!

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫