সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।





















