ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

কেমন আছেন নচিকেতা? বুকে বসেছে দু’টি স্টেন্ট

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

পর পর বেশ কয়েকদিন গানের অনুষ্ঠান করছিলেন নচিকেতা। ধকল যাচ্ছিল গত কয়েক দিন ধরে। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছরের গায়কের। রাত দুটো নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।

কিছু অসুস্থতা থাকলেও, হৃদ্‌রোগ আগে ছিল না নচিকেতার। জানিয়েছেন গায়কের ঘনিষ্ঠ সূত্র। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা গিয়েছে।

রবিবারও (৭ ডিসেম্বর) আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর দুর্গাপুজোর একটি উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন নচিকেতা। সেই দিন গায়কের স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন গায়ককে প্রায় কড়া গলায় ভাল করে খাওয়াদাওয়া করার পরামর্শ দেন তিনি। কেন এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

নচিকেতা জানিয়েছিলেন, তিনি মোটেই খাদ্যরসিক নন। খেতে তেমন ভালই লাগে না। নচিকেতা বলেছিলেন, অনেক কিছু খেতে বলেছেন উনি। বিশেষত কিউই ও ব্লু-বেরি বেশি করে খেতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেমন আছেন নচিকেতা? বুকে বসেছে দু’টি স্টেন্ট

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫