ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার পাত্রীকে বিয়ে করছেন হিরো আলম!

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

হিরো আলম ও রিয়ামনি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরাবর বিতর্কের শিরোনাম হিরো আলম। সম্প্রতি সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবার রিয়ামণির সঙ্গে ডিভোর্স পরবর্তী অধ্যায়ে ফের একবার চর্চায় আলোচিত এই ইউটিউবার। হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সাবেক স্ত্রী। বিচ্ছেদের পর নাকি আবারও তারা একসঙ্গে থাকা শুরু করেছিলেন। তবে এবার সাবেক স্ত্রী রিয়াকে নিয়ে বিস্ফোরক হিরো আলম।

বিতর্কিত ইউটিউবারের দাবি, রিয়ামণি তার সঙ্গে প্রতারণা করেছেন। হিরো আলমের মন্তব্য, আমার সঙ্গে থাকাকালীন পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিল রিয়ামণি। ঘোরাফেরার পাশাপাশি একসঙ্গে থাকতও। সেখবর এলাকার বাসিন্দাদের কানে যেতেই ওর প্রেমিক গণপিটুনির মুখে পড়ে। সেই দোষই রিয়ামণি আমার ঘাড়ে চাপিয়ে মামলা দায়ের করেছে। কারণ ওর মনে হয়েছে, আমিই লোক দিয়ে ওর প্রেমিককে মার খাইয়েছি।’

তবে পালটা ছেড়ে দেওয়ার পাত্র নন হিরো আলম। তিনিও প্রাক্তন স্ত্রী রিয়ামণির বিরুদ্ধে কোর্টে যাওয়ার মনস্থ করেছেন। হিরো আলমের সংযোজন, পরকীয়ার কথা জানতে পেরেই স্ত্রীকে তলাক দিই। তারপর দুধ দিয়ে স্নান করেছি। যাতে শুদ্ধ হই। আর কোনওদিন বাংলাদেশের কোনও মেয়েকে বিয়ে করব না। এবার কলকাতার পাত্রী চাই।

সম্প্রতি ভোটে লড়ার ইচ্ছেও প্রকাশ করেছেন হিরো আলম। এর আগেও একাধিকবার ভোটে লড়েছেন, রেকর্ড হারে সর্বনিম্ন ভোট পেয়ে ধাক্কাও খেয়েছেন। তবু আশা ছাড়েননি। আগামী বছরের সাধারণ নির্বাচনে ফের তিনি প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করেছেন হিরো আলম। কোন শিবিরের হয়ে ভোটে লড়বেন? যদিও তা এখনও ঠিক হয়নি, তবে এনিয়ে নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কার্যত দর কষাকষি চলছে হিরো আলমের। তার প্রাক্কালেই ব্যক্তিগতজীবন নিয়ে বিস্ফোরক বাংলাদেশের বিতর্কিত ইউটিউবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলকাতার পাত্রীকে বিয়ে করছেন হিরো আলম!

সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫